“বাংলাদেশ সমবায় নেটওয়ার্ক” সম্ভাবনার এক নতুন দিগন্ত

জীবন ক্ষণস্থায়ী তবুও মানুষের জীবনের চাহিদাগুলো অসীম। মানুষের এই অসীম চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখতেই বিএসএন এর আবির্ভাব। বিএসএন মানেই “টিম ওয়ার্ক”, কাজেই বিএসএন টিম এর সাথে যুক্ত হউন আর নিজেকে আবিষ্কার করুন নতুন রূপে। আমাদের সকল পরিকল্পনা কেবল আপনাকে ঘিরে, যা আপনাকে কর্মক্ষমতা বাড়াতে এবং লাভজনক কাজের সাথে যুক্ত হতে উৎসাহিত করবে।

নিজেকে জানুন

মানুষ কোন রোবট নয়। নিজেকে উত্তমরূপে জানুন, সৃজনশীল ক্ষমতাকে বিকশিত করুন। সাফল্য নিয়ে না ভেবে সাফল্যের জন্য যেটা করণীয় সেটা যথাযথভাবে করুন, সাফল্য এমনিতেই আসবে।

কৌশলগত পরিকল্পনা করুন

অপরিকল্পিত জীবন ক্ষরস্রোতাহীন নদীর মত। জীবনের লক্ষ্য নির্ধারণ করুন, লক্ষ্য বাস্তবায়নে যথাযথ পরিকল্পনা করুন, গতাণুগতিক ধারা থেকে বেড়িয়ে আসুন, আপন সৃজনশীলতাকে কাজে লাগান।

পরিকল্পনা কাস্টমাইজ করুন

বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সমস্যাগুলো লিপিবদ্ধ করুন, সেগুলো কয়েকবার ফিল্টার করুন, সম্ভাব্য সমাধান খুঁজুন, আমাদের উদ্ভাবিত সকল কৌশল ও সরঞ্জাম কেবল আপনার জন্য।

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

সমস্যা আপনার, সমাধানও আপনারই হাতে, আমরা এখানে অনুঘটক মাত্র। সমস্যা সমাধানে একটি মৌলিক, যৌক্তিক এবং কাঙ্খিত রূপান্তর করতে আপনার সৃজনশীলতার বিকাশ ঘটাতে আমাদের ক্ষুদ্র প্রায়শ।

কৌশলগত পরামর্শ

জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য শক্তিশালী কৌশলগুলি সংজ্ঞায়িত এবং বাস্তবায়নে বিএসএন সদস্যদেরকে অনুপ্রাণিত ও সহায়তা প্রদান করে।

সঠিক ব্যবস্থাপনা

সীমিত আয়ের সঠিক ব্যবস্থাপনা, বিনিয়োগের ক্ষেত্র উন্মোচন এবং আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে বিএসএন সদস্যদেরকে পরামর্শ প্রদান করে।

আর্থিক সমৃদ্ধি

মানুষের আয় সীমিত, সম্ভাবনা অসীম। বিএসএন সদস্যদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্থিক সমৃদ্ধির দ্বার উন্মোচনে সহায়ক ভূমিকা রাখে।

ABOUT BSN

বিএসএন কী?

বাংলাদেশ সমবায় নেটওয়ার্ক তথা “বিএসএন” এর কার্যক্রম শুরু হয়েছে 2015 থেকে। বিএসএন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এটি একটি ভারচুয়াল নেটওয়ার্ক, যার প্রধান কাজ হচ্ছে জনসংযোগ সৃষ্টি করা। সমবায়ের মূল নীতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি/সমষ্টিক জীবনে উন্নয়নের লক্ষ্যে এক সুদুর প্রসারী পরিকল্পনা নিয়ে “বিএসএন” এর পথচলা।

OUR SERVICES

কেন সদস্য হবেন?

আপনার মাঝে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবনের গতি। নিজেকে নতুন রূপে আবিষ্কার করতে বিএসএন এর সাহচর্য অতুলনীয়।

বিএসএন এর লক্ষ্য ও উদ্দেশ্য

কেবল নিজের স্বার্থরক্ষাই মানব জীবনের লক্ষ্য হতে পারে না। পরষ্পর পরষ্পরের কল্যাণে ও উপকারের মাধ্যমেই গড়ে উঠেছে মানব সভ্যতা। পারষ্পারিক সহযোগিতা ও সহমর্মিতাই মানবজাতির সমাজ বন্ধনের ভিত্তি। এ পথেই মানুষ পায় বাঁচার আনন্দ, অর্জন করে জীবনের সার্থকতা। “দশে মিলে করি কাজ”- অর্থাৎ যে কাজ একজনের একার পক্ষে করা সম্ভব হয়না, দশজনে মিলে যে কাজ খুব সহজেই করা যায়; এটাই হচ্ছে বিএসএন এর মূল ভিশন।

সমাজে নানা পেশার মানুষের রয়েছে নানা ধরণের চাহিদা। সকল মানুষের সকল চাহিদা পূরণ করা বিএসএন এর পক্ষে সম্ভব নয়। তবে “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এই বিশ্বাস এর আলোকে ক্রমবর্ধমান বেকারত্ব নিরসনে সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে উদ্যোক্তা তৈরী এবং সমবায় ভিত্তিক বিনিয়োগের প্লাটফর্ম গড়ার মাধ্যমে পরোক্ষভাবে একটি সুন্দর ও সুস্থ্য সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখা বিএসএন এর অন্যতম মিশন।

|| ‘সমবায়’ এর  মূলনীতি অনুসরণ করে নিজেদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা;

|| ব্যক্তি/সমষ্টিক জীবনে উন্নয়নের লক্ষ্যে সমবায় ভিত্তিক ব্যবসায়িক প্লাটফর্ম গড়ে তুলতে সহায়তা করা;

|| সৃজনশীলতার বিকাশ, কর্মসংস্থান এবং আত্মকর্ম সংস্থানের ক্ষেত্র উন্মোচন এর মাধ্যমে উদ্যোক্তা তৈরী এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে সমন্বিতভাবে এগিয়ে চলা।

BSN TEAM MEMBERS

বিএসএন সদস্যবৃন্দ

BSN IS FOR EVERYONE

বিএসএন সকলের জন্য

বিএসএন এর সাথে যুক্ত হউন। কিভাবে যুক্ত হবেন? একদম সহজ, ওয়েবসাইটের একদম উপরে ডান কর্ণারে Join With Us→ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জাস্ট রেজিস্টার করুন। বাকীটা বিএসএন এর কাজ।

কর্মসংস্থানে সহায়ক

যারা শিক্ষিত বেকার, ঘুষ-দূর্নীতির মাধ্যমে কোন প্রতিষ্ঠানে চাকুরি নেয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা যারা স্বল্প আয়ের মানুষ আয়-রোজগার বাড়ানোর পথ খুঁজছেন কিন্তু কী করবেন ভেবে পাচ্ছেন না; বিএসএন তাদের জন্য এক চমৎকার সহায়ক মাধ্যম।

ম্যারেজ সহায়ক

যারা বিবাহের জন্য স্বল্প সময়ে মনের পাত্র/পাত্রী খুঁজে পাওয়ার লক্ষ্যে একটি নির্ভরযোগ্য মাধ্যম খুঁজছেন; বিএসএন এর সহায়তায় তারা কোন রকম হয়রানী ছাড়াই খুঁজে পেতে পারেন জীবন সঙ্গী/সঙ্গীনি।

কৌশলী পথ প্রদর্শক

যারা ভাড়া বাসায় (বিশেষ করে ঢাকা শহরে) থাকেন এবং সর্বাধিক নিরাপদ বাসা ভাড়া নিতে আগ্রহী কিংবা যারা ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে বসবাসের জন্য ফ্লাট কিনতে চান কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে কিংবা অর্থ থাকলেও সঠিক পরিকল্পনা বা নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে কিনতে পারছেন না; বিএসএন তাদের জন্য এক পরম আশীর্বাদ স্বরূপ।

বিশেষজ্ঞ উপদেষ্টা

যারা নিজেরা প্রতিষ্ঠিত কিন্তু কেবলমাত্র নিজে ভালো থাকার মাঝে সন্তুষ্টি খুঁজে পাননা। গঠনমূলক, কল্যাণকর এবং লাভজনক অন্যান্য কাজের সাথে যুক্ত হতে আগ্রহী; বিএসএন তাদের জন্য একটি অন্যতম সহায়ক প্লাটফর্ম।

<> বিএসএন এর স্বরূপ <>

  • বিএসএন একটি ভার্চুয়াল নেটওয়ার্ক যেখানে অন্তর্ভূক্ত হওয়া কোন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে না;
  • বিএসএন কেবলমাত্র একে অপরের সাথে মত বিনিময়ের সুযোগ সৃষ্টি করে, এটি ব্যবসা কিংবা অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠান নয়;
  • বিএসএন কোন ধরণের ব্যবসা করে না বরং সমবায় ভিত্তিক ব্যবসায়িক প্লাটফর্ম গড়তে সহায়ক ভূমিকা রাখে;
  • বিএসএন এ যুক্ত হলে কাউকে কোন ধরণের অর্থ ব্যয় কিংবা বিনিয়োগ করার জন্য বাধ্য করা হয় না;
  • বিএসএন সাপ্তাকি/ পাক্ষিক/ মাসিক আলোচনা সভায় (ভার্চুয়াল/ফিজিক্যাল) সমবায় ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা এবং লাভজনক ব্যবসায়িক প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে;
  • বিএসএন সর্বদাই গতানুগতিক ধারার বাইরে সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে উদ্যোক্তা তৈরীতে সহায়তা করে।

আপন সৃজনশীলতার বিকাশ ঘটাতে বিএসএন এ যুক্ত হউন, জীবন বদলে যাবে। বলা হয়, “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি”। কিন্ত সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিকভাবে পরিশ্রম না করলে জীবন অনর্থক হয়ে পড়ে। বিএসএন এর সহায়তায় আপনার পরিশ্রমকে সার্থক করে তুলুন।

KNOWLEDGE CENTER

সাম্প্রতিক ব্লগ ও প্রকাশনা

  • স্ব-পর্যালোচনা কৌশল উন্নত করুন

    কৌশলগত পরিকল্পনা সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আপনাকে আপনার লক্ষ্যগুলি সনাক্ত করতে, আপনার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে এবং আপনার পছন্দসই ফলাফলে পৌঁছানোর জন্য আপনাকে কী পদক্ষেপ নিতে হবে তা নির্ধারণ করতে সহায়তা করে। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সাফল্যের দিকে এগিয়ে যেতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন: পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন: পরিমাপযোগ্য লক্ষ্যগুলির পরিপ্রেক্ষিতে আপনার পছন্দসই ফলাফলগুলি সংজ্ঞায়িত

    Continue Reading →

  • আসুন একসাথে নতুন কিছু করি

    কে ভালো থাকতে চায় না? কথায় বলে, “পাগলেও নিজের ভালো চায়”। হ্যাঁ, শুধু পাগল নয় পৃথিবীর সকল প্রাণীই যার যার অবস্থান থেকে ভালো থাকতে চায়। আর মানুষ হচ্ছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাই অন্যান্য প্রাণীর ভালো থাকার সাথে মানুষের ভালো থাকার বিষয়টি এক করে ভাবার কোন সুযোগ নেই। সকল মানুষ ভালো থাকতে চায় এটাই স্বাভাবিক

    Continue Reading →

  • আপনার ভাবনাগুলো শেয়ার করুন

    হ্যালো! আপনি কি কিছু ভাবছেন? দেখুন তো বিএসএন এর ভাবনার সাথে আপনার ভাবনার কোন সঙ্গতি খুঁজে পান কি না? বিএসএন আপনার-আমার প্রয়োজনের কথা বলে; বিএসএন সমস্যা সমাধানের কথা বলে; বিএসএন সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার কথা বলে। যদি কোথাও একটু আপনার ভাবনার সাথে মিল খুঁজে পান তাহলে আর দেরী না করে এখনই বিএসএন এ যুক্ত হয়ে যান।

    Continue Reading →