উদ্যোক্তা হতে চান?
Job Seeker তথা চাকরি সন্ধানকারীদের জন্য রয়েছে অনেকগুলো প্রকল্প। যারা শিক্ষিত বেকার, ঘুষ-দূর্নীতির মাধ্যমে কোন প্রতিষ্ঠানে চাকুরি নেয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা যারা স্বল্প আয়ের মানুষ আয়-রোজগার বাড়ানোর পথ খুঁজছেন কিন্তু কী করবেন ভেবে পাচ্ছেন না; বিএসএন তাদের জন্য এক চমৎকার সহায়ক মাধ্যম। বিএসএন কর্তৃক প্রণীত প্রকল্পগুলো পর্যায়ক্রমে সমগ্র দেশব্যাপী পরিচালিত হবে। বিএসএন এর সাথে যুক্ত সদস্যদেরকে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন গ্রপে বিন্যাস করে এক একটি গ্রুপের মাধ্যমে এক একটি প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করা হবে। প্রকল্প বাস্তবায়নে বিএসএন সর্বদাই অনুঘটক হিসেবে কাজ করবে। বস্তুতঃ বিএসএন এর তত্ত্বাবধানে প্রকল্পগুলো বাস্তবায়িত হলেও সংশ্লিষ্ট সদস্যদেরকেই এখানে মূখ্য ভূমিকা পালন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে-
১. সংশ্রিষ্ট সদস্যদের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে সমন্বিত করে কমপক্ষে ১০ জন করে গ্রুপ তৈরী করা হবে;
২. প্রত্যেক গ্রুপের মাধ্যমে এক একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে;
৩. প্রকল্পের সাথে যুক্ত প্রত্যেক সদস্যকেই প্রকল্প বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে;
৪. প্রকল্পের সাথে যুক্ত সকল সদস্যই উক্ত প্রকল্পের এক এক জন শেয়ার হোল্ডার হিসেবে বিবেচিত হবেন;
৫. প্রকল্প বাস্তবায়নে যারা সরাসরি শ্রম দেবেন তারা বিনিয়োগের মুনাফা ছাড়াও মাসিক বেতন পাবেন।