
আমাদের উদ্ভাবিত সমবায় ভিত্তিক বহুমূখী কার্যক্রমে সমন্বিভাবে সদস্যদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিএসএন ক্রমবর্ধমান বেকারত্ব নিরসনে সহায়ক ভূমিকা রাখছে।

বর্তমান কর্মব্যস্ততার মাঝে নিজের জন্য কিংবা বিবাহযোগ্য ছেলে-মেয়ের জন্য উপযুক্ত পাত্র/পাত্রী খুঁজে বের করা একটি অত্যন্ত কঠিন কাজ। বিএসএন এ যুক্ত হওয়া মানেই আপনি এক কঠিন পেরেশানী থেকে মুক্ত হলেন।

বড় শহরগুলোতে বিশেষ করে ঢাকা শহরে ভাড়া বাসায় থাকলে অনেক সময় বিরম্বনা এবং পেরেশানীর শিকার হতে হয় তা কেবল ভূক্তভোগীরাই জানেন। বিএসএন এ যুক্ত হওয়া মানেই আপনি বাসা ভাড়ার পেরেশানী থেকে মুক্ত হলেন।

বড় শহরগুলোতে বিশেষ করে ঢাকা শহরে বসবাসের জন্য একটি ফ্লাট ক্রয় করা এখন অনেকটা কঠিন চ্যালেঞ্জ। একদিকে প্রতারণার ভয়, অন্যদিকে সাধ আছে সাধ্য নাই। এক্ষেত্রে সংশ্লিষ্টদের জন্য বিএসএন এক অভূতপূর্ব সহায়ক মাধ্যম।

আমাদের উদ্ভাবিত লাভজনক ও কল্যাণকর বিভিন্ন ধরণের প্রকল্প বাস্তবায়নে সদস্যদের সমন্বিত করে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে এক অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

স্বল্প আয়ের ব্যক্তিদেরকে সমন্বিত করার মাধ্যমে সমবায় ভিত্তিক ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আর্থিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভের পথ সুগম হয়েছে।

প্রকৃতপক্ষে মেধাবী এবং সৃজনশীল গুণের অধিকারীদেরকে সৃজনশীলতার বিকাশ ঘটানোর সুযোগ করে দিয়ে দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপনে বিএসএন সগৌরবে অগ্রসর হচ্ছে।

ত্যাগ ব্যতিত মনুষ্যত্বের বিকাশ ঘটে না। “ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ’ আমরা কেবল এটা পাঠ্যপুস্তকে পড়েছি, হৃদয়ে ধারণ করতে পারিনি। তাই সারাক্ষণ সুখের পিছনে ছুটছি, কোথাও সুখ পাইনা। বিএসএন এ ভাবনার পরিবর্তন চায়।

ভিক্ষুক পূণর্বাসন আদৌ কি সম্ভব? মানুষ কেন ফুটপাতে ঘুমায়? সমাজে বিদ্যমান এমন অনেক অসঙ্গতি ও বৈষম্য দূর করা আদৌ কি সম্ভব? হয়তো সম্ভব, তবে সহজ নয়। বিএসএন এসব ক্ষেত্রে সম্ভাবনার বীজ বপনে আগ্রহী।
BSN IS FOR EVERYONE
বিএসএন এর সাথে যুক্ত হউন। কিভাবে যুক্ত হবেন? একদম সহজ, ওয়েবসাইটের একদম উপরে ডান কর্ণারে Join With Us→ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জাস্ট রেজিস্টার করুন। বাকীটা বিএসএন এর কাজ।

যারা শিক্ষিত বেকার, ঘুষ-দূর্নীতির মাধ্যমে কোন প্রতিষ্ঠানে চাকুরি নেয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা যারা স্বল্প আয়ের মানুষ আয়-রোজগার বাড়ানোর পথ খুঁজছেন কিন্তু কী করবেন ভেবে পাচ্ছেন না; বিএসএন তাদের জন্য এক চমৎকার সহায়ক মাধ্যম।

যারা বিবাহের জন্য স্বল্প সময়ে মনের পাত্র/পাত্রী খুঁজে পাওয়ার লক্ষ্যে একটি নির্ভরযোগ্য মাধ্যম খুঁজছেন; বিএসএন এর সহায়তায় তারা কোন রকম হয়রানী ছাড়াই খুঁজে পেতে পারেন জীবন সঙ্গী/সঙ্গীনি।

যারা ভাড়া বাসায় (বিশেষ করে ঢাকা শহরে) থাকেন এবং সর্বাধিক নিরাপদ বাসা ভাড়া নিতে আগ্রহী কিংবা যারা ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে বসবাসের জন্য ফ্লাট কিনতে চান কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে কিংবা অর্থ থাকলেও সঠিক পরিকল্পনা বা নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে কিনতে পারছেন না; বিএসএন তাদের জন্য এক পরম আশীর্বাদ স্বরূপ।

যারা নিজেরা প্রতিষ্ঠিত কিন্তু কেবলমাত্র নিজে ভালো থাকার মাঝে সন্তুষ্টি খুঁজে পাননা। গঠনমূলক, কল্যাণকর এবং লাভজনক অন্যান্য কাজের সাথে যুক্ত হতে আগ্রহী; বিএসএন তাদের জন্য একটি অন্যতম সহায়ক প্লাটফর্ম।

বিএসএন এর স্বরূপঃ
আপন সৃজনশীলতার বিকাশ ঘটাতে বিএসএন এ যুক্ত হউন, জীবন বদলে যাবে। বলা হয়, “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি”। কিন্ত সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিকভাবে পরিশ্রম না করলে জীবন অনর্থক হয়ে পড়ে। বিএসএন এর সহায়তায় আপনার পরিশ্রমকে সার্থক করে তুলুন।